প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির একটি প্রকল্প ভারত বিবেচনা করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নিরুপমা রাও। এক টুইটার-বার্তায় তিনি এ তথ্য জানান। নিরুপমা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে লেখেন, বিদ্যুৎ রপ্তানির বিষয়ে নেপাল ও বাংলাদেশের কাছ থেকে যে প্রস্তাব এসেছে ভারত সে ব্যাপারেও বিবেচনা করছে।এদিকে ওই ওয়েবসাইটটিতে বহু ভারতীয় নিরুপমা রাওয়ের এসব বার্তার প্রত্যুত্তরে কঠোর বিরোধিতা করে মন্তব্য করেছেন, আগে ভারতের নিজের প্রয়োজন মেটানো দরকার। সম্প্রতি প্রকাশিত তথ্যমতে ভারত বর্তমানে বছরে এক লাখ ৭০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। দেশটির অভ্যন্তরীণ চাহিদা এর চেয়েও বেশি। ডন।