পাকিস্তানে বিমান হামলায় ১৫ বোমায় ১২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি এলাকায় বিমানবাহিনীর হামলা এবং জঙ্গিদের বোমা হামলায় দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫ জন। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারের উপজাতি-অধ্যুষিত ওরাকজাই এলাকায় তালেবান জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ১৫ জন তালেবান জঙ্গি নিহত হয়।নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন একজন সামরিক কর্মকর্তা জানান, স্থানীয় গোয়েন্দাদের কাছে খবর ছিল, ওরাকজাই এলাকায় তাহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিরা আত্মগোপন করে আছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে দুটি জঙ্গি বিমান ওই এলাকায় পাঠানো হয়।এদিকে গতকাল পেশোয়ার শহরের একটি বাসস্টেশনে গাড়িবোমা হামলায় দুই শিশুসহ অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়। এএফপি।