পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তরাঞ্চলের লোয়ার দিরের জান্দল এলাকায় রাস্তার পাশে তালেবানের পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছে। গতকাল রোববার গ্রামবাসীকে নিয়ে একটি ট্রাক আফগানিস্তান সীমান্তসংলগ্ন একটি বাজারে যাওয়ার পথে বোমাটি বিস্ফোরিত হয়।পাকিস্তানি তালেবানের মুখপাত্র সিরাজউদ্দিন আহমেদ বলেন, গ্রামবাসী সরকার-সমর্থিত আধাসামরিক বাহিনী গঠন করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। সরকারকে সমর্থন করার প্রতিক্রিয়া বোঝাতেই এই হামলা চালানো হয়। সরকারি এক কর্মকর্তা জানান, হামলায় নিহত সবাই বেসামরিক লোক। এদের মধ্যে কেউ আধাসামরিক বাহিনী কিংবা সেনাবাহিনীর সদস্য নয়।নিহত ১৪ জনের মধ্যে তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রয়টার্স।