পাকিস্তানে বোমা বিস্ফোরণে শিশুসহ সাতজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি রেল স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় শিশুসহ সাতজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। বোমাটি একটি চায়ের দোকানের নিচে পেতে রাখা ছিল।গতকাল বৃহস্পতিবার এক কর্মকর্তা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নগরী কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী একটি এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে তাঁরা ধারণা করছেন।জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কাজী হুসেইন আহমাদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণে সাতজন নিহত ও ১৮ জন আহত হয়েছে।স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা শহিদ সেলিম বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে রেলওয়ে পুলিশের একজন কনস্টেবল ও ছয়-সাত বছরের একটি শিশুও রয়েছে। এএফপি।