পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতি-অধ্যুষিত খাইবার জেলার একটি বাজার এলাকায় শক্তিশালী এক বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে। গতকাল শনিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানান।স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা আরশাদ খান জানান, আফগান সীমান্তবর্তী এই জেলার প্রধান বাজার লান্ডি কোটালের কাছে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের কাছে বিস্ফোরণটি ঘটে। এএফপি।