পাকিস্তানে বড় ধরনের ভুলের জন্য অনুশোচনা মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতার বন্ধন ছিন্ন করা নিয়ে যুক্তরাষ্ট্রের অতীতের নীতির জন্য অনুশোচনা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। তিনি বলেন, ওই নীতি বড় ধরনের কৌশলগত ভুল ছিল, যা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। গতকাল শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে দেশটির সামরিক কর্মকর্তাদের উদ্দেশে গেটস এ কথা বলেন। খবর এএফপির।গেটস বলেন, ১৯৯০ সালে পরমাণু কর্মসূচি চালুর পর থেকে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সামরিক যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের আস্থাহীনতার সম্পর্ক তৈরি হয়।তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সত্যিকারের টেকসই দীর্ঘস্থায়ী সহযোগিতার সম্পর্ক তৈরির জন্য যত সময় ও শক্তি লাগুক না কেন, বিনিয়োগের জন্য প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে পাকিস্তানের একটি প্রজন্মের কর্মকর্তাদের সম্পর্ক পুনর্গঠনের জন্য বছরখানেক সময় লাগতে পারে।গেটস বলেন, ‘১৯৯০ সালের শুরুতে রাশিয়া যখন আফগানিস্তান ছেড়ে চলে যায়, তখন আমি সরকারি চাকরি করতাম। আফগানিস্তানকে তখন অনেকাংশে পরিত্যক্ত ঘোষণা করে যুক্তরাষ্ট্র। আইন পরিষদ ও নীতিনির্ধারকদের কিছুটা ইচ্ছাকৃত অদূরদর্শী সিদ্ধান্তে আফগানিস্তানের প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বন্ধন ছিন্ন করা হয়। সেটি ছিল বড় ধরনের একটি কৌশলগত ভুল।’যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রেসিডেন্টের অধীনে সিআইএএর পরিচালক হিসেবে কাজ করা রবার্ট গেটস বলেন, ‘ওই কর্মকাণ্ডের ফলে চরমপন্থী জঙ্গিরা ভুল প্রচারণা চালিয়ে ধারণা তৈরি করে যে পাকিস্তানে একটি উর্বর ভূমি তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। ইসলামি জঙ্গিরা প্রচার করে যে ওয়াশিংটন পাকিস্তানে দখল বা শাসন করতে চায়। কিন্তু পাকিস্তানের এক ইঞ্চি মাটিও দখলের লোভ যুক্তরাষ্ট্রের নেই। পাকিস্তানে সামরিক ঘাঁটি তৈরির ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা নেই। আমাদের কোনো ইচ্ছা নেই পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের।’পাকিস্তানের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাত্কারেও পেন্টাগনের প্রধান একই ধরনের কথা বলেন।তালেবান আফগান রাজনীতির অংশএদিকে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অ্যান ডব্লিউ পেটারসনের বাসায় গতকাল পাকিস্তানের সাংবাদিকদের দেওয়া সাক্ষাত্কারে রবার্ট গেটস বলেছেন, তালেবান এখন আফগানিস্তানের রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তবে আফগানিস্তানের সরকারের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার আগে রাজনৈতিক ভূমিকায় অংশ নেওয়ার জন্য তাদের প্রস্তুত হওয়া প্রয়োজন।চালকবিহীন বিমান দেবে যুক্তরাষ্ট্রতালেবান জঙ্গিদের ওপর চালকবিহীন বিমান হামলা চালানোর জন্য পাকিস্তানকে এক ডজন ‘শ্যাডো’ বিমান দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা এ কথা বলেছেন।গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস পাকিস্তান সফরে এলে এ বিষয়টি উঠে আসে। পাকিস্তানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে গেটসকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানকে চালকবিহীন বিমান সরবরাহ করবে কি না ওয়াশিংটন।গেটস বলেন, ‘পাকিস্তানকে কিছু চালকবিহীন বিমান দেওয়ার কথা বিবেচনা করছি আমরা।’