পাকিস্তানে বড় ধরনের ১১টি বিমান দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য ঘটা বিমান দুর্ঘটনার আগে গত কয়েক দশকে পাকিস্তানে মোট ১১টি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এখানে সে তথ্য সংক্ষেপে তুলে ধরা হলো:২০ মে, ১৯৬৫: পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) বিমান বোয়িং ৭০৭ উদ্বোধনী ফ্লাইটে কায়রো বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ১২৪ জন নিহত হয়।৬ আগস্ট, ১৯৭০: পিআইএর বিমান ফকার এফ ২৭ ঝড়বৃষ্টির সময় ইসলামাবাদ থেকে আকাশে উড়তে গিয়ে বিধ্বস্ত হয়ে ৩০ জন আরোহীর সবাই নিহত হয়।৮ ডিসেম্বর, ১৯৭২: পিআইএর ফকার এফ ২৭ রাওয়ালপিন্ডিতে বিধ্বস্ত হয়ে আরোহী ২৬ জনই নিহত হয়।২৬ নভেম্বর, ১৯৭৯: পিআইএর বোয়িং ৭০৭ সৌদি আরব থেকে হজযাত্রীদের নিয়ে দেশে ফিরছিল। জেদ্দা বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। নিহত হয় ১৫৬ জন।২৩ অক্টোবর, ১৯৮৬: পেশোয়ার নগরে অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয় ফকার এফ ২৭। ৫৪ জন আরোহীর মধ্যে নিহত হয় ১৩ জন।১৭ আগস্ট, ১৯৮৮: পূর্বাঞ্চলীয় বাহাওয়ালপুর নগরে যুক্তরাষ্ট্রে নির্মিত সামরিক বিমান হারকিউলিস সি-১৩০ বিধ্বস্ত হয়ে তৎকালীন সামরিক শাসক জেনারেল মোহাম্মদ জিয়াউল হক নিহত হন। তাঁর সঙ্গে পাকিস্তানের শীর্ষস্থানীয় কয়েকজন সেনা কর্মকর্তা ও মার্কিন রাষ্ট্রদূতসহ আরও ৩০ জন মারা যায়।২৫ আগস্ট, ১৯৮৯: উত্তরাঞ্চলীয় গিলগিট থেকে ওড়ার পর পিআইএর একটি ফকার বিমান ৫৪ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়। যাত্রী বা বিমানের কোনো সন্ধান পাওয়া যায়নি।২৮ সেপ্টেম্বর, ১৯৯২: নেপালের কাঠমান্ডু যাওয়ার পথে পিআইএর এয়ারবাস এ ৩০০ মেঘছাওয়া পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এতে ১৬৭ জন প্রাণ হারায়।১৯ ফেব্রুয়ারি, ২০০৩: উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট নগরের কুয়াশা-ঢাকা পার্বত্যাঞ্চলে বিমানবাহিনীর ফকার এফ ২৭ বিমান বিধ্বস্ত হয়। এতে সস্ত্রীক নিহত হন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মুশাফ আলী। এ ছাড়া বিমানের আরও ১৫ জন আরোহী নিহত হয়।২৪ ফেব্রুয়ারি, ২০০৩: ভাড়া করা সেসনা ৪০২-বি বিমানে করে যাচ্ছিলেন আফগান খনি ও শিল্পমন্ত্রী জুমা মোহাম্মদ মোহাম্মদী, চারজন আফগান কর্মকর্তা, চীনের একজন খনি কর্মকর্তা। বিমানে পাকিস্তানের দুজন ক্রু ছিলেন। করাচির কাছে আরব সাগরে বিমানটি বিধ্বস্ত হয়।১০ জুলাই, ২০০৬: মুলতান থেকে লাহোর যাওয়ার পথে ফকার এফ ২৭ বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু ও ৪১ জন যাত্রী নিহত হয়। এএফপি।