পাকিস্তানে মসজিদে বোমা হামলার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দুটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ব্যাপক হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। জাতিসংঘের মহাসচিবের এক বিবৃতিতে গত শুক্রবার এ কথা জানানো হয়।শুক্রবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দুটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এ হামলায় কমপক্ষে ৭২ জন নিহত এবং অসংখ্য ব্যক্তি আহত হয়েছেন।ওই বিবৃতিতে বলা হয়, প্রার্থনাস্থলে এ রকম সন্ত্রাসী হামলার মাধ্যমে সাধারণ মানুষকে হত্যার বিষয়ে জাতিসংঘের মহাসচিব আতঙ্কিত এবং এই হামলার পেছনে কোনো যুক্তি থাকতে পারে না।বান কি মুন তাঁর বিবৃতিতে নিহত ব্যক্তিদের পরিবার ও পাকিস্তান সরকারের কাছে শোক প্রকাশ করেছেন। পিটিআই।