পাকিস্তানে মার্কিন বিমান হামলায় সন্দেহভাজন ২১ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি-অধ্যুষিত এলাকায় গতকাল বুধবার মার্কিন চালকবিহীন বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় আল-কায়েদাসংশ্লিষ্ট হাক্কানি নেটওয়ার্কের ২১ জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানান।নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তা জানান, গতকাল মার্কিন চালকবিহীন বিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে হাক্কানি নেটওয়ার্কের সদর দপ্তরের প্রাঙ্গণে একটি গাড়ি বিধ্বস্ত হয়। এ সময় নিহত হয় ২১ জন জঙ্গি। জঙ্গিরা এ সময় সেহির খাওয়ার জন্য সদর দপ্তরের প্রাঙ্গণে সমবেত হয়েছিল।ওই গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, নিহত ব্যক্তিরা সবাই আফগান নাগরিক। তবে অন্য একটি সূত্র থেকে জানা গেছে, তাদের মধ্যে আরব ও উজবেক নাগরিকও ছিল। রয়টার্স।