পাকিস্তানে মৃত্যুদণ্ড তুলে দেওয়ার বিল আসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান সরকার দেশটির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ড করার প্রস্তাব করে পার্লামেন্টে শিগগিরই একটি বিল আনতে যাচ্ছে। দায়িত্বশীল একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদপত্র ডন গত শুক্রবার এ কথা জানিয়েছে। পার্লামেন্টের আসন্ন অধিবেশনেই বিলটি উত্থাপিত হতে পারে। সূত্র জানায়, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পার্লামেন্টে বিলটি উত্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আগামী মার্চে তাঁর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন করাসংক্রান্ত আলোচনা শুরু করতে চান। সম্প্রতি পিপিপির এক বৈঠকে বিলটি উত্থাপনের বিষয়ে নীতিগত মতৈক্য হয়েছে। বিবিসি।