পাকিস্তানে মেয়েদের স্কুল উড়িয়ে দিয়েছে জঙ্গিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তবর্তী এলাকায় গতকাল রোববার তালেবানেরা মেয়েদের একটি স্কুল উড়িয়ে দিয়েছে। খুব ভোরের দিকে এ হামলা চালানোয় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর এএফপির। শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য ছেলেমেয়েদের একসঙ্গে শিক্ষা গ্রহণের বিরোধিতা করে আসছে তালেবান জঙ্গিরা। এ কারণে গত কয়েক বছরে পাকিস্তানের কয়েক শ স্কুল ধ্বংস করে দিয়েছে তারা। তবে এসব স্কুলের বেশির ভাগই ছিল মেয়েদের।