পাকিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমায় একই পরিবারের ১১ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদিবাসী-অধ্যুষিত এলাকায় গতকাল বুধবার রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের অন্তত ১১ জন নিহত হয়েছে।জ্যেষ্ঠ কর্মকর্তা জাকির হোসেন জানান, ওরাকজাইয়ের সেপয় গ্রামে দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে যাত্রীবাহী একটি ভ্যান বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই শিশুসহ আটজনের মৃত্যু হয়। গুরুতর আহত বাকি ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা সবাই নিকটাত্মীয়।জাকির হোসেন জানান, এটি নিঃসন্দেহে জঙ্গি হামলা। এ ধরনের হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করাই উদ্দেশ্য।যুক্তরাষ্ট্রের দাবি, আফগান সীমান্তবর্তী ওরাকজান এলাকায় তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের শক্ত ঘাঁটি রয়েছে। এএফপি।