পাকিস্তানে সংঘর্ষে ২৫ জঙ্গি ও সাত সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে গতকাল মঙ্গলবার তালেবান জঙ্গি ও সেনাদের মধ্যে সংঘর্ষে ২৫ জন জঙ্গি ও সাতজন সেনাসদস্য নিহত হয়েছেন। সামরিক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গতকাল ভোরে আফগান সীমান্তবর্তী কুররম অঞ্চলের জোগি নামক জায়গায় তিন শতাধিক তালেবান জঙ্গি ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও জঙ্গিদের ওপর পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘণ্টার ওই সংঘর্ষে ২৫ জন জঙ্গি ও সাতজন সেনাসদস্য নিহত হন। এ ছাড়া আধা সামরিক বাহিনীর আরও ১২ জন সদস্য আহত হন। তবে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নিয়েছেন। এএফপি।