পাকিস্তানে সেনা সদর দপ্তরের কাছে আত্মঘাতী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে সামরিক বাহিনীর সদর দপ্তরের অদূরে গতকাল সোমবার আত্মঘাতী বোমা হামলায় ছয়জন সেনাসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। কট্টরপন্থী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। উত্তর-পশ্চিমাঞ্চলের বান্নু শহরে টিটিপির হামলায় ২৬ জন সেনা নিহত হওয়ার পরদিনই রাওয়ালপিন্ডিতে এ হামলার ঘটনা ঘটল। রাওয়ালপিন্ডিতে সামরিক বাহিনীর সদর দপ্তর থেকে ৫০ ফুট দূরে গতকাল সকালে আত্মঘাতী হামলা চালানো হয়। স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হারুন জয়া জানান, হামলায় ছয় সেনা ও সাতজন বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন অন্তত ১৮ জন। এটা আত্মঘাতী হামলা ছিল। পুলিশ আলামত সংগ্রহ করছে। টিটিপির মুখপাত্র শহিদুল্লাহ শহিদ হামলার দায় স্বীকার করে বলেন, ২০০৭ সালে লাল মসজিদে সেনা অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে। এএফপি।