পাকিস্তানে সেনা সদস্যকে পাথর মেরে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলের গোলযোগপূর্ণ কুররম এলাকায় এক সেনাসদস্যকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। সরকারি কর্মকর্তারা গতকাল বুধবার জানান, স্থানীয় এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগে ওই সেনাকে হত্যা করা হয়।আফগান সীমান্তসংলগ্ন কুররম এলাকার স্থানীয় আদিবাসী পরিষদ সেনাসদস্য আনোয়ার উদ্দিনকে (২৫) পাথর ছুড়ে হত্যার নির্দেশ দেন। স্থানীয় একজন আদিবাসী নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থাকে জানান, ৪০ থেকে ৫০ জন মানুষ ওই সেনার দিকে পাথর ছুড়ে মারে। রক্তাক্ত হয়ে একপর্যায়ে ওই সেনার মৃত্যু হয়।পাকিস্তানে পরিবারের সম্মতি ছাড়া নারী-পুরুষের সম্পর্ক অনৈতিক বলে বিবেচনা করা হয়। ওই অঞ্চলে ‘পরিবারের সম্মান রক্ষা’র নামে প্রতি বছর শত শত নারীকে হত্যা করা হয়। কিন্তু পাথর ছুড়ে হত্যার ঘটনা খুবই কম।স্থানীয় সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী পাথর ছুড়ে এক সেনাকে হত্যার কথা স্বীকার করলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। এএফপি।