পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত ২২ জঙ্গি হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি তল্লাশিচৌকিতে গতকাল বৃহস্পতিবার বন্দুকধারীদের হামলায় ছয়জন সেনা নিহত হয়েছেন। হামলাকারীরা তাঁদের অস্ত্রশস্ত্র লুট করে পালিয়ে যায়। একই দিন আফগান সীমান্তে অন্তত ২০ জন জঙ্গিকে হত্যা করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গত দুই মাস থেকে পাকিস্তান সরকার আফগানিস্তানমুখী ন্যাটোর রসদ সরবরাহের পথ বন্ধ করে দেওয়ায় করাচি বন্দরে হাজার হাজার ট্রাক আটকা পড়েছে। সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে দেরা বুগতি জেলায় গতকাল ভোরে ওই হামলা চালানো হয়। এএফপি, ডন অনলাইন।