পাকিস্তানে হামলায় ২২ সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায় নিরাপত্তা তল্লাশি চৌকিতে গতকাল রোববার আত্মঘাতী হামলায় ২২ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫ জন। কর্মকর্তারা জানান, একজন হামলাকারী একটি মসজিদের কাছে বিস্ফোরকবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলের পাশে ওই এলাকার বিভিন্ন উন্নয়নকাজে নিয়োজিত ফ্রন্টিয়ার ওয়ার্ক অর্গানাইজেশনের (এফডব্লিউও) কর্মকর্তাদের আবাসিক ভবন। তাদের নিরাপত্তায় নিয়োজিত সেনাসদ্যসরা ওই হামলায় নিহত হন। ডন।