পাকিস্তানে ২০১৩ সালে নির্বাচন হবে: গিলানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, আগামী ২০১৩ সালে সময়মতোই অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হবে। এ নিয়ে সরকার কোনো ধরনের হুমকির মুখে পড়েনি।গত বৃহস্পতিবার এক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন গিলানি। ওই সভায় বিরোধীরা নির্বাচনের প্রসঙ্গ তোলেন।প্রধানমন্ত্রী গিলানি বলেন, ‘সরকার দৃঢ়ভাবে গণতন্ত্রের ওপর আস্থা রেখে আইন ও সংবিধান অনুসরণ করে চলেছে। রাজনৈতিক দলগুলোকে জনগণের দেওয়া সমর্থনের প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করি।’ টাইমস অব ইন্ডিয়া।