পাকিস্তানেও এএপির যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আলোচিত আম আদমি পার্টির (এএপি) জনপ্রিয়তা এবার সীমানা ছাড়িয়েছে। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন এএপির সাফল্যে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানেও একই নামে একটি দলের যাত্রা হয়েছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, পাকিস্তানের গুজরানওয়ালার মানবাধিকারকর্মী আরসালান-উল-মুলকের নেতৃত্বাধীন একদল লোক দেশটির নির্বাচন কমিশনে আম আদমি পার্টি (এএপি) নামে একটি দলের নিবন্ধন করেছে।

দলটির চেয়ারম্যান বলেছেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর স্বপ্নের স্বদেশ গড়তে তাঁদের দল কাজ করবে।
কেজরিওয়ালের মতো পাকিস্তানভিত্তিক এএপির নেতা আগামী সপ্তাহে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভবনের বাইরে অনশনে বসার ঘোষণা দিয়েছেন। পুলিশে সংস্কার ও নির্যাতনবিরোধী বিল-২০১৪ অনুমোদনের দাবিতে দলটি এই কর্মসূচি দিয়েছে।