পাকিস্তানের ইতিহাসে গিলানির শাসনকাল সবচেয়ে খারাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ৬৫ বছরের ইতিহাসে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ৫০ মাসের শাসনকালে দেশের অবস্থা সবচেয়ে শোচনীয় ছিল। এই সময়ে দেশ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এ সময় রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে, বিশেষ করে বিচারব্যবস্থা ও সামরিক বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পাকিস্তান (টিআইপি) এক বিবৃতিতে এ দাবি করেছে। দ্য নিউজ -এ গত বুধবার প্রকাশিত ওই বিবৃতিতে টিআইপির প্রধান আদিল গিলানি বলেন, গিলানির আমলে দুর্নীতি, কর ফাঁকি ও দুঃশাসনের কারণে পাকিস্তান ৮ দশমিক ৫ ট্রিলিয়ন রুপি ক্ষতির মুখে পড়েছে।আদিল গিলানি বলেন, পাকিস্তান ৬৫ বছরের ইতিহাসে দুর্নীতির সবচেয়ে ভয়ানক অধ্যায় প্রত্যক্ষ করেছে। পাকিস্তানের দুর্নীতিবিরোধী সরকারি দপ্তর ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) বর্তমান চেয়ারম্যানও টিআইপির মূল্যায়নের প্রতি সমর্থন দিয়েছেন। ব্যুরো বলেছে, অর্থনীতির মাত্র তিনটি খাতে দুর্নীতির কারণেই পাকিস্তান দিনে ৫০০ কোটি রুপির ক্ষতির মুখে পড়ছে।ষড়যন্ত্রের বিষয়ে আদিল গিলানি বলেন, সম্প্রতি দেশের বিচারব্যবস্থার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। নিজের সন্তানের বিরুদ্ধে আদালতে রায় দিয়ে প্রধান বিচারপতি নতুন দৃষ্টান্ত স্থাপন করায় তিনি তাঁর প্রশংসা করেন। তাঁর মতে, স্বেচ্ছাপ্রণোদিত হয়ে প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীর নেওয়া ওই পদক্ষেপে এই বাস্তবতার প্রতিফল ঘটেছে, আইনের চোখে সবাই সমান।টিআইপির প্রধান বলেন, গিলানির ৫০ মাসের শাসনকালে অব্যবস্থাপনার ভেতরই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের নিদর্শন পাওয়া যায়। গিলানি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে চারজনকে, অর্থসচিব পদে ছয়জনকে, অর্থমন্ত্রী পদে চারজনকে, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) মহাপরিচালক পদে ১০ জনকে এবং ন্যাবের চেয়ারম্যান পদে তিনজনকে নিয়োগ দিয়েছেন। এসব কারণে অর্থনৈতিক সংকট বেড়েছে।গোপন চিঠি কেলেঙ্কারির কথা উল্লেখ করে আদিল গিলানি বলেন, ওই ঘটনা ছিল পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে একটি ব্যর্থ ষড়যন্ত্র। সুপ্রিম কোর্টে যে প্রতিবেদন দাখিল করা হয়েছে তাতে বলা হয়েছে, ওই গোপন চিঠিটি যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক পাকিস্তানি রাষ্ট্রদূত হুসেইন হাক্কানিরই ছিল। দ্য নিউজ।