পাকিস্তানের চতুর্থ পারমাণবিক চুল্লির নির্মাণ প্রায় শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান খুশাব পরমাণু স্থাপনায় চতুর্থ পারমাণবিক চুল্লির বাইরের নির্মাণকাজ প্রায় শেষ করে ফেলেছে। দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য এই স্থাপনা থেকে প্রয়োজনীয় প্লুটোনিয়াম উৎপাদন করা হয়। যুক্তরাষ্ট্রের একটি নজরদারি সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাণিজ্যিক স্যাটেলাইটের দৃশ্য ব্যবহার করে কয়েক বছর ধরে খুশাব কমপ্লেক্সের উন্নয়নকাজের গতিবিধির ওপর নজর রক্ষাকারী সংস্থা দ্য ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (আইএসআইএস) ওই প্রতিবেদনে বলেছে, তাদের সংগৃহীত গত ১ নভেম্বরের দৃশ্যে এটি পরিষ্কার, ‘চতুর্থ পরমাণু চুল্লির বহির্ভাগের নির্মাণ প্রায় শেষ’ করেছে পাকিস্তান।
খুশাব কমপ্লেক্সটি রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পারমাণবিক অস্ত্রের অপরিহার্য উপকরণ প্লুটোনিয়াম উৎপাদনের জন্যই কমপ্লেক্সটি নির্মাণ করা হয়। পিটিআই।