পাকিস্তানের দুর্গত এলাকায় চিকিৎসা-সামগ্রীর সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বন্যাদুর্গত এলাকায় চিকিৎসা-সামগ্রীর সংকট তীব্র হয়ে উঠেছে। চিকিৎসকেরা বলছেন, রোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় চিকিৎসা-সামগ্রীর সংকটের কারণে দুর্গতদের দুর্ভোগ বেড়ে গেছে। এদিকে, বন্যা-উপদ্রুত এলাকার লোকজন দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকায় গিয়ে আশ্রয় নিচ্ছেন। পাকিস্তানের বন্যা-উপদ্রুত কিছু এলাকায় মৌসুমি বৃষ্টিপাত কমে গেলেও সেসব এলাকায় নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা। একদিকে চিকিৎসাসামগ্রী ও ওষুধের স্বল্পতা, অন্যদিকে রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধিতে সংকট ঘনীভূত হয়েছে। ত্রাণ সংস্থাগুলো আশঙ্কা করছে, লোকজন তাঁদের বিধ্বস্ত শহর, নগর কিংবা বাড়িতে ফেরা শুরুর পরপরই নানা রোগব্যাধি, খাদ্যসংকট ও পুষ্টিহীনতার শিকার হবেন। পাঞ্জাব প্রদেশের মুজাফফরঘর জেলার প্রধান হাসপাতালের সুপারিনটেনডেন্ট আশিক হুসেইন মালিক বলেন, ‘আমাদের কাছে যেসব ওষুধপত্র ছিল, সেগুলো প্রায় ফুরিয়ে আসছে, কিন্তু রোগী প্রতিদিনই বাড়ছে।’ রয়টার্স/এএফপি।