পাকিস্তানের দ্বারস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে পাকিস্তানের সহযোগিতা চেয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সউদ আল ফয়সাল গতকাল মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে এক বৈঠকে এই সহযোগিতা চান। সংঘাতপ্রবণ মুসলিম বিশ্বের চ্যালেঞ্জ ও অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেন। গত কয়েক বছরের মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মতো শীর্ষস্থানীয় কোনো কর্মকর্তার এটাই প্রথম পাকিস্তান সফর। ডন।