পাকিস্তানের নিয়ন্ত্রণে শামসি বিমানঘাঁটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত রোববার শামসি বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। গত মাসে ন্যাটোর বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রকে এই বিমানঘাঁটি ত্যাগ করতে বলে ইসলামাবাদ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত এই বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়ার সময় দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র জানিয়েছে, এই বিমানঘাঁটিটি সংযুক্ত আরব আমিরাতের কাছে হস্তান্তরের ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে। দ্য নেশন, জিয়ো নিউজ।