পাকিস্তানের পর ভারতের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার দুই দিন পর গতকাল বুধবার ভারতও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যে অগ্নি-৪ নামের ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা জানান।প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) মুখপাত্র রবি গুপ্ত জানান, চার হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৪-এর সফল পরীক্ষা চালান হয়েছে। তবে নির্দিষ্ট কোনো দেশকে উদ্দেশ্য করে এ পরীক্ষা চালানো হয়নি। ভারত শান্তিপূর্ণ একটি দেশ।গতকাল অগ্নি-৪ ক্ষেপণাস্ত্র তৃতীয়বারের মতো পরীক্ষা চালানো হলো। ভারতের অস্ত্রভান্ডারে এটি দ্বিতীয় সর্বোচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র। ২০১০ সালে প্রথম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। তবে কারিগরি ত্রুটির কারণে ওই পরীক্ষা ব্যাহত হলেও গত নভেম্বরে দ্বিতীয়বার সফল পরীক্ষা চালানো হয়।প্রতিবেশী পাকিস্তান গত সোমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি পারমাণু অস্ত্র বহনে সক্ষম বলে জানানো হয়েছে।ভারত পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ গত এপ্রিলে উদ্বোধন করেছে। চীনের সঙ্গে দেশটির পারমাণবিক সামর্থ্যে ব্যবধান থাকলেও অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটিকে ভারতের বড় অর্জন বলে বিবেচনা করা হচ্ছে। এএফপি।