পাকিস্তানের পার্লামেন্টে হাতাহাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমে প্রতিপক্ষকে চোখ রাঙানো ও হুমকি-ধামকি। তারপর শারীরিক শক্তি প্রয়োগ। একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে কিল আর ঘুষি। গত শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টে সরকার ও বিরোধীদলীয় আইনপ্রণেতাদের মধ্যে ঘটেছে এই হাতাহাতির ঘটনা।শুক্রবার পাকিস্তানের অর্থমন্ত্রী আবদুল হাফিজ শেখ পার্লামেন্টে বাজেট উপস্থাপন করছিলেন। এ সময় প্রধান বিরোধী দল পিএমএলএনের সদস্যরা লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। বিরোধী দলের সদস্যরা জারদারির অপসারণও চান। একপর্যায়ে তাঁরা সরকারি দলের কতিপয় সদস্যের সঙ্গে হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়েন। পরে উভয় দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পিটিআই।