পাকিস্তানের পার্লামেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পার্লামেন্টে প্রেসিডেন্ট ভাষণ দেওয়ার সময় একটি হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে পুলিশ। এ ঘটনায় অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের এ কথা বলেন।গত ১৭ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কড়া নিরাপত্তার মধ্যে পার্লামেন্টে ভাষণ দেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ইসলামাবাদের পুলিশকে সাধুবাদ জানাই। কারণ, পার্লামেন্টের যৌথ অধিবেশনে প্রেসিডেন্টের ভাষণের সময় একটি হামলার পরিকল্পনা তারা নস্যাৎ করেছে। ওই হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তি ও অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে আটক করেছে।’ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের কাছাকাছি এলাকায় পশ্চিমা দেশগুলোর দূতাবাস, প্রেসিডেন্টের ও গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সদর দপ্তরও অবস্থিত। অতীতে ওই এলাকায় বেশ কয়েকবার বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এএফপি।