পাকিস্তানের পেশোয়ারে বোমায় নিহত ৮
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে গতকাল সোমবার এক বোমা হামলায় পুলিশসহ আটজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৯ জন। গতকাল সকালে পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পুলিশের কর্মকর্তারা এ কথা জানান।পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমরান শহিদ জানান, পুলিশের ভ্রাম্যমাণ একটি ভ্যানকে লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়। বোমা বিস্ফোরণের সময় পুলিশ ভ্যানের পাশ দিয়ে যাওয়া যাত্রীবাহী একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।ইমরান শহিদ বলেন, হামলাকারী মোটরসাইকেল চালাচ্ছিল। এটি একটি আত্মঘাতী হামলা বলে তাঁরা প্রাথমিকভাবে মনে করছেন।হামলার পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। নিহত ব্যক্তিদের লাশ ও আহত ব্যক্তিদের খাইবার টিচিং হাসপাতালে পাঠানো হয়েছে।পাকিস্তানে আগামী ১১ মে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, দেশটিতে সহিংসতার মাত্রা ততই বেড়ে চলেছে।আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের এককভাবে টেক্কা দিতে পারেন সাবেক প্রধানমন্ত্রীনওয়াজ শরিফ। একমাত্র তাঁর দলেরই সম্ভাবনা রয়েছে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের। সাবেক ক্রিকেটার কাম রাজনীতিবিদ ইমরান খান শেষ মুহূর্তে চ্যালেঞ্জ জানানোর মতো অবস্থায়অবতীর্ণ হলেও নওয়াজের পক্ষে এই বাজি ধরার লোকই বেশি। গতকাল ইমরান মারিতে এক বিশাল নির্বাচনীজনসভায়ভাষণদেন। ডন।