পাকিস্তানের শীর্ষ জঙ্গি গুলিতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাক্কানি
হাক্কানি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল রোববার জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের অন্যতম জ্যেষ্ঠ নেতা নাসিরউদ্দিন হাক্কানিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের দ্য ডন অনলাইন ও বিবিসি অনলাইনের খবরে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
নিহত নাসিরউদ্দিন হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানির ছেলে ও বর্তমান প্রধান সিরাজউদ্দিন হাক্কানির ভাই।
নাসিরউদ্দিন হাক্কানি নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান সরকারের তরফ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি বিষয়টি নিশ্চিতও করা হয়নি।
তবে নাসিরউদ্দিন হাক্কানির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক আফগান তালেবানের একজন জ্যেষ্ঠ নেতা। তিনি জানান, গতকাল বেলা সাড়ে তিনটায় মিরামশাহে হাক্কানি মাদ্রাসায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় শীর্ষস্থানীয় কয়েকজন জঙ্গি নেতা উপস্থিত ছিলেন।