পাকিস্তানের সঙ্গে ভারত প্রতিবেশীসুলভ সুসম্পর্ক চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জনগণ ও সরকার পাকিস্তানে স্থিতিশীলতা দেখতে চায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সরদার মুহাম্মদ লতিফ খান খোসার সঙ্গে লাহোরে সাক্ষাৎকালে গতকাল রোববার এ মন্তব্য করেন।এস এম কৃষ্ণা বলেন, ভারতের বর্তমান সরকার পাকিস্তানের সঙ্গে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক চায়। গণতন্ত্রের যুগে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার হয়েছে। তবে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় দু-একটি বৈঠকে নিষ্পত্তি সম্ভব নয়। এ জন্য সংলাপ শুরু করা প্রয়োজন। এ সময় পাঞ্জাবের গভর্নর খোসা বলেন, কাশ্মীরসহ সব বিষয় সংলাপের মধ্য দিয়ে নিষ্পত্তি করতে হবে। পাকিস্তান ও ভারতের মানুষ ঘৃণাভিত্তিক রাজনীতির অবসান চায়। ডন।