পাকিস্তানের সিনেট নির্বাচনে পিপিপির বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সিনেট নির্বাচনে ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ১৯টি আসনে জয়লাভ করেছে। ১০৪ আসনবিশিষ্ট সিনেটের ৪৫টি আসনে গত শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পাঞ্জাব, সিন্ু্ল, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান এই চার প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার অনানুষ্ঠানিক এক ঘোষণায় এ ফলাফল পাওয়া গেছে। এর মধ্য দিয়ে সিনেটে (মোট ৪১টি আসন) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল পিপিপি। মিত্রদের সঙ্গে মিলে আগামী তিন বছরের জন্য সিনেট তাদের নিয়ন্ত্রণে চলে এল। নির্বাচনে প্রধান বিরোধী দল নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএলএন জয় পেয়েছে আটটি আসনে। বিশ্লেষকেরা বলছেন, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তাঁর দলের জন্য এটা একটা বিশাল মনস্তাত্ত্বিক বিজয়। কেননা জারদারি ও তাঁর দল এই মুহূর্তে বিচার বিভাগ ও সেনাবাহিনীর বড় ধরনের চাপের মুখে রয়েছে। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার পর সম্ভাব্য সেনা অভ্যুত্থান ঠেকাতে জারদারি যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছিলেন— এমন খবর ফাঁস হওয়ার পর থেকে জারদারি ও সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব লেগে আছে। বিবিসি।