পাচারের চেষ্টাকালে মালয়েশিয়ায় ৫৫৫টি গোখরা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকংয়ে পাচারের চেষ্টাকালে ৫৫৫টি গোখরা সাপ ও ১১৭টি কচ্ছপ উদ্ধার করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। দেশটির পেনাং দ্বীপের জাতীয় উদ্যানের প্রাণিসম্পদ বিভাগের প্রধান জামালুদ্দিন নাসির ইব্রাহিম এএফপিকে বলেন, গত বৃহস্পতিবার ভোরে একটি মালবাহী বিমানে তল্লাশি চালিয়ে ওই সাপ ও কচ্ছপগুলো উদ্ধার করা হয়। এএফপি।