পাঠ্যবইয়ে নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নাম বিদ্যালয়ের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত না করার জন্য দেশটির বিভিন্ন রাজ্যের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন৷ এ ব্যাপারে তিনি অনলাইন যোগাযোগমাধ্যম টুইটারে গতকাল শুক্রবার কয়েকটি বার্তা প্রকাশ করেন৷ মোদি লিখেছেন, ‘একাধিক রাজ্য সরকার নরেন্দ্র মোদির জীবনসংগ্রামের গল্প বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে চায় বলে আমি গণমাধ্যমে খবর পেয়েছি ... আমি দৃঢ়ভাবে মনে করি, জীবিত কারো জীবনকাহিনি বিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা উচিত নয়৷’ এনডিিটভি৷