পানশালার ছাদে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের গ্লাসগো নগরের একটি পানশালার ওপর গত শুক্রবার পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে তিনজন নিহত হয়েছেন। ৩০ জনের বেশি আহত হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তখন ওই পানশালায় এক শর বেশি মানুষ ব্যান্ডসংগীত উপভোগ করছিলেন। একজন বেসামরিক পাইলট ও দুই পুলিশবাহী হেলিকপ্টারটি বিকট শব্দে একতলা ওই পানশালার ছাদে আছড়ে পড়ে। এএফপি ও বিবিসি।