পানামা পেপারসের কারণে পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বনেতাসহ বহু ধনাঢ্য ও প্রভাবশালী মানুষের কর ফাঁকি দেওয়ার তথ্য-সংবলিত পানামা পেপারসে নাম আসায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চিলি শাখার প্রধান গঞ্জালো দেলাভু পদত্যাগ করেছেন। বাহামা দ্বীপপুঞ্জের কমপক্ষে পাঁচটি কোম্পানিতে পরিচালক বা প্রতিনিধি হিসেবে নাম আসার পর গত সোমবার তিনি পদত্যাগপত্র জমা দেন। আইনজীবী দেলাভু দুর্নীতির বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংগঠন টিআইয়ের চিলি শাখা ট্রান্সপারেন্ট চিলির ভারপ্রাপ্ত প্রধান ছিলেন। দেলাভু সিএনএনকে বলেন, ‘আমার আর এক সপ্তাহ এ পদে থাকার কথা ছিল। তবে প্রতিষ্ঠানটির যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তাতে আমি আর পরিচালক থাকতে পারি না।’
এএফপি