পানামার কারাগারে নরিয়েগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানামার সাবেক স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েগাকে নিজ দেশের একটি কারগারে পাঠানো হয়েছে। ফ্রান্স থেকে পানামায় নেওয়ার পর গতকাল সোমবার তাঁকে কড়া নিরাপত্তায় এল রেনেসাঁ কারাগারে নেওয়া হয়।মাদক চোরাচালান ও অর্থপাচার মামলায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে ২০ বছর সাজা ভোগ করার পর তাঁকে এবার নিজ দেশে কারাভোগ করতে হবে। হত্যাসহ পৃথক তিনটি মামলায় পানামার আদালতে তাঁর কারাদণ্ডাদেশ হয়েছে। তবে কতদিন তিনি কারাগারে থাকবেন তা জানা যায়নি। পানামায় সত্তরোর্ধ্ব ব্যক্তিদের নিজ বাড়িতে গৃহবন্দী থেকে সাজাভোগের বিধান রয়েছে।নরিয়েগার বিরুদ্ধে ভিন্নমতাবলম্বী তিন ব্যক্তিকে অপহরণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। পানামার প্রেসিডেন্ট রিকার্দো মার্তিনেলি গত রোববার বলেন, অন্য যে কোন আসামির মতো নরিয়েগাকে কারাগারে নেওয়া হবে। কোন ধরনের বাড়তি সুবিধা দেওয়া হবে না। কৃতকর্মের মূল্য তাঁকে দিতেই হবে। এএফপি।