প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ফারাক্কায় গঙ্গার পানি এবং তিস্তার পানি গোপনে বাংলাদেশে পাচার করার অভিযোগ তুললেন। গত বৃহস্পতিবার মুর্শিদাবাদে তৃণমূলের এক নির্বাচনী সমাবেশে মমতা দিল্লির প্রতি এ ইঙ্গিত করেন।
কলকাতার একটি বাংলা দৈনিক গতকাল শুক্রবার মমতার উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘ফারাক্কার স্লুইসগেট কেন ভাঙা? কেন ভাগীরথীর পানি দিয়ে দেওয়া হচ্ছে? তিস্তা নদীও শুকিয়ে যাচ্ছে?’ মমতা আরও বলেন, ‘আমাদের না জানিয়ে তিন মাস ধরে ভাগীরথীর পানি দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশকে। তিস্তার পানিও দিয়ে দেওয়া হচ্ছে।’
২০১১ সালে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তার পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সম্পাদনের কথা ছিল। কিন্তু মমতার বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি।