পান্ডার পছন্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসবাসের জন্য চীনে পান্ডাদের সবচেয়ে পছন্দের জায়গা পুরোনো বন, যেখানকার গাছপালা কখনো কাটা হয় না। একটি গবেষণায় সম্প্রতি এ কথা জানা গেছে। চীনের যে এলাকায় জায়ান্ট পান্ডার বসবাস সেখানে ১২ বছর ধরে গাছপালা কাটার ওপর নিষেধাজ্ঞা আছে। ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে আসছে। এর আগে গবেষকরা এ কথা জানালেন।চীনের সিচুয়ান প্রদেশই পান্ডার মূল আবাসস্থল। সেখানে প্রায় পাঁচ বছর ধরে গবেষণা করেছেন চায়নিজ একাডেমি অব সায়েন্সের গবেষক জেজুং জ্যাংয়ের নেতৃত্বে এক দল গবেষক।পান্ডার প্রধান খাদ্য বাঁশ। গবেষকেরা দেখতে পান, যে এলাকায় নতুন বাঁশবাগানের তুলনায় পুরোনো বাঁশবাগান আছে, সেখানেই পান্ডার বসবাস বেশি।বায়োলোজি লেটারস জার্নালে গবেষকরা লিখেছেন, ‘একটা সম্ভাব্য কারণ হতে পারে, পুরোনো গাছের নিচে জন্মানো বাঁশগুলো বেশি পুষ্টিকর।’ এএফপি, বিবিসি।