পাপুয়া নিউগিনিতে গণধর্ষণের শিকার মার্কিন শিক্ষাবিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাপুয়া নিউগিনিতে গত শুক্রবার একটি সশস্ত্র গোষ্ঠীর হাতে গণধর্ষণের শিকার হয়েছেন মার্কিন শিক্ষাবিদ। প্রশান্ত মহাসাগরীয় দরিদ্র এ দেশটিতে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে তিনি তাঁর দুঃখজনক ঘটনাটি প্রকাশ করতে চান।এর এক সপ্তাহ আগে পাপুয়া নিউগিনিতে একজন অস্ট্রেলীয় নাগরিককে হত্যা করে একটি দল এবং সঙ্গে থাকা তাঁর বন্ধু যৌন নির্যাতনের শিকার হন। দেশটিতে নারী নির্যাতন বেড়েই চলেছে। ওই মার্কিন শিক্ষাবিদ জানান, পাখি ও জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণার কাজে তিনি পাপুয়া নিউগিনিতে যান। দেশটির মাদাং প্রদেশের কারকার দ্বীপের প্রত্যন্ত জঙ্গলে তিনি ওই নৃশংস ঘটনার শিকার হন।ওই মার্কিন নারী (৩২) জানান, তিনি ও তাঁর স্বামী একজন গাইডকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিলেন। এ সময় বন্দুক ও ছোরা নিয়ে নয়জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁর স্বামী ও গাইডকে বাঁধে। এরপর তাঁকে ধর্ষণ করে দুর্বৃত্তের দল। কিন্তু জঙ্গলে কিছু একটার শব্দ পেয়ে তারা পালিয়ে যায়। এএফপি।