পাবলো নেরুদার দেহাবশেষ তোলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির নোবেল বিজয়ী কবি পাবলো নেরুদার দেহাবশেষ তোলা হচ্ছে মৃত্যুর ৪০ বছর পর। তিনি ক্যানসারে মারা গিয়েছিলেন নাকি বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল—এ প্রশ্নের মীমাংসা করতে আগামী ৮ এপ্রিল তোলা হবে তাঁর দেহাবশেষ।১৯৭৩ সালে সামরিক অভ্যুত্থানে চিলির বামপন্থী শাসক সালভেদর আলেন্দেকে হটিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল অগাস্ত পিনোশে। ওই ঘটনার ১২ দিন পর মারা যান পাবলো নেরুদা।ধারণা করা হয়, প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে পাবলো নেরুদার মৃত্যু হয়েছিল। তবে নেরুদার গাড়ির চালক ম্যানুয়েল অ্যারেয়া দাবি করেন, ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর বিষ প্রয়োগে তাঁকে হত্যা করা হয়। এসব সন্দেহের অবসান ঘটাতে তাঁর দেহাবশেষ তোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরিচয় প্রকাশ না করার শর্তে বিচার বিভাগের একটি সূত্র গত মঙ্গলবার জানায়, আগামী ৮ এপ্রিল নেরুদার দেহাবশেষ তোলা হবে।১৯৭১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান নেরুদা। মৃত্যুর পর তাঁকে সমাহিত করা হয় চিলির রাজধানী সান্তিয়াগোর ইসলা নেগ্রা এলাকায়। এএফপি।