পারভেজ মোশাররফকে আদালতের কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফের প্রতি গতকাল কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন পেশোয়ার হাইকোর্ট (পিএইচসি)। সীমান্তের উপজাতি অধ্যুষিত এলাকায় চালকবিহীন বিমান (ড্রোন) হামলার বিষয় অনুমোদন করায় তাঁকে এই নোটিশ দেওয়া হয়। একই দিন আদালতে এডিশনাল পলিটিক্যাল এজেন্ট নর্থ ওয়াজিরিস্তান এজেন্সির (এপিএ) জহিরুদ্দিন বাবর ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির ওপর বিস্তারিত নথি আদালতে উপস্থাপন করেন। দাইফা-ই-পাকিস্তান কাউন্সিল (ডিপিসি) ও ফাউন্ডেশন ফর ফান্ডামেন্টাল রাইটসের (এফএফআর) আইনজীবী এফ এম সাবিরের দাখিল করা রিট আবেদনের ওপর গতকাল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মাফতাহুদ্দিন খান ও বিচারপতি সেথ ওয়াকারের সমন্বয়ে দুই সদস্যের বেঞ্চে এক শুনানি অনুষ্ঠিত হয়। এ শুনানির ওপর ভিত্তি করে মোশাররফকে পরবর্তী শুনানিতে হাজির হয়ে ড্রোন হামলার ব্যাপারে তাঁর অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়েছে।আইনজীবী সাবির সীমান্তবর্তী ফাতা এলাকায় ড্রোন হামলার প্রতিবাদে রিট আবেদনটি করেছিলেন। ডন।