পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করে চুক্তি, তিন দেশের নাকচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করে গতকাল শুক্রবার জাতিসংঘে একটি নতুন চুক্তি গৃহীত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এ চুক্তি নাকচ করে বলেছে, উত্তর কোরিয়ার মতো দেশগুলোর হুমকির বিষয় বিবেচনায় নিলে আন্তর্জাতিক নিরাপত্তার দিক
দিয়ে এ চুক্তি একবারেই বাস্তবতাবিবর্জিত।
এক বিবৃতিতে পারমাণবিক শক্তিধর দেশ তিনটি বলেছে, ওই চুক্তি নিয়ে অনুষ্ঠিত আলোচনা তারা বয়কট করেছে এবং এতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই।
পারমাণবিক অস্ত্রধারী বিশ্বশক্তি এবং তাদের মিত্রদের বয়কট সত্ত্বেও গতকাল পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করে জাতিসংঘে একটি চুক্তি করেছে ১২২টি দেশ।