পারমাণবিক চুক্তি নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্লাদিমির পুতিন, মনমোহন সিং
ভ্লাদিমির পুতিন, মনমোহন সিং

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গতকাল সোমবার ক্রেমলিনে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে এ বিষয়ে তাত্ক্ষণিক বিস্তারিত কিছু জানা যায়নি।
বৈঠকের আগে আশা করা হয়, ভারতে নতুন করে দুটি পারমাণবিক চুল্লি স্থাপনে চুক্তি সইয়ে পুতিনের প্রতি আহ্বান জানাবেন মনমোহন। এ ছাড়া ভারতের সঙ্গে সাবেক সোভিয়েত যুগের সামরিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা করবেন তিনি।
রাশিয়া সফর শেষে মনমোহন আজ মঙ্গলবার চীনের উদ্দেশে মস্কো ত্যাগ করার কথা। প্রতিবেশী দেশ চীনের সঙ্গে সীমানাবিরোধ নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমনে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন মনমোহন।
ভারতের সাধারণ নির্বাচনের আগে মনমোহনের এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভারতের পশ্চিম উপকূলে কুদানকুলাম পারমাণবিক প্রকল্পের পরবর্তী ধাপের বিষয়ে পুতিনের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। ১৯৮৮ সালে প্রথম দুই দেশের মধ্যে এই প্রকল্পের চুক্তি হয়। মস্কোর একটি দৈনিকের খবরে বলা হয়, মনমোহনের এই সফরে ভারতে আরও দুটি রুশ পারমাণবিক চুল্লি নির্মাণের বিষয়ে পুতিনের সঙ্গে চুক্তি না-ও হতে পারে। দুই নেতার বৈঠকের আগে দেওয়া বিবৃতিতে এ বিষয়ে কিছু উল্লেখ করেনি ক্রেমলিন। এএফপি।