পারমাণবিক চুল্লি নির্মাণে যুক্তরাষ্ট্র ও ভারত চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারস্পরিক অবিশ্বাস ও সংশয় দূর করে ভারত ও যুক্তরাষ্ট্র নতুন করে সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান ভারতের সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক চুল্লি নির্মাণসংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়েস্টিংহাউস ইলেকট্রিক কোম্পানি ঘোষণা করেছে, প্রতিষ্ঠানটি ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত পরমাণু শক্তি কোম্পানির সঙ্গে পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য প্রাথমিক চুক্তি সই করেছে।জাপানের তোশিবা করপোরেশনের একটি ইউনিট ওয়েস্টিংহাউস। তোশিবা জানিয়েছে, ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুজরাটে পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য অনুমতিপত্র সংগ্রহসহ প্রকল্প এলাকার উন্নয়নকাজ তদারকি করবে তারা। এএফপি।