পারমাণবিক তথ্য বিনিময় করল ভারত-পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক স্থাপনার তথ্য বিনিময় করল ভারত ও পাকিস্তান। ১৯৮৮ সালের একটি চুক্তি অনুযায়ী এই তথ্য বিনিময় করা হলো। ওই চুক্তি অনুযায়ী দেশ দুটি একে অন্যের পারমাণবিক স্থাপনায় হামলা করবে না।
গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ১৯৯২ সাল থেকেই নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে নানা বিষয়ে তথ্য বিনিময় চলছে। এ ছাড়া দুই দেশের কারাগারে বন্দীদের তালিকাও বিনিময় হয়েছে। তবে কবে কখন তথ্যগুলো বিনিময় হয়েছে, এ প্রসঙ্গে মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি।
২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের বেশ অবনতি হয়। এপি