পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেয়নি তেহরান: প্যানেট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে পারমাণবিক বোমা তৈরি করবে কি না, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তেহরান। মার্কিন কংগ্রেসের এক শুনানিতে সিনেটর লিন্ডসে গ্রাহামের এক প্রশ্নের জবাবে আইনপ্রণেতাদের উদ্দেশে এসব কথা বলেন প্যানেট্টা। তিনি বলেন, ‘আমার মনে হয়, তেহরান পারমাণবিক শক্তির উন্নয়ন করছে। তবে আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটা নিশ্চিত হওয়া গেছে যে, পারমাণবিক বোমা তৈরির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তেহরান।’অন্য এক প্রশ্নের জবাবে প্যানেট্টা বলেন, ‘হ্যাঁ, ইরানের হুমকির জবাবে প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়ার শক্তি-সামর্থ্য যুক্তরাষ্ট্রের আছে। এ বিষয়ে আমার আস্থা অটুট রয়েছে।’ পিটিআই অনলাইন।