পারমাণবিক যুদ্ধাস্ত্র তৈরির কাজ ইরান জোরদার করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান পারমাণবিক যুদ্ধাস্ত্র তৈরির কাজ জোরদার করেছে বলে ইসরায়েল দাবি করেছে। ইসরায়েলি সরকারি কর্মকর্তা ও ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ওই দেশের সংবাদমাধ্যম গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচক ও উদারপন্থী পত্রিকা হারেৎজ এবং সরকার-সমর্থক রক্ষণশীল পত্রিকা হায়ম প্রথম পৃষ্ঠায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে এমন সব তথ্য উল্লেখ করা হয়েছে, যার ফলে বিতর্কিত পরমাণু কর্মসূচিকে ঘিরে ইরানের সঙ্গে শিগগিরই যুদ্ধে জড়ানোর বিষয়ে ইসরায়েলে জোর বিতর্ক শুরু হতে পারে। রয়টার্স।