পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের স্বীকৃতি চায় উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া আবারও নিজেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবি তুলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের আগে এই স্বীকৃতি দেওয়ার শর্ত দিয়েছে দেশটি।তবে উত্তর কোরিয়ার এই দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ওয়াশিংটন বলেছে, উত্তর কোরিয়ার এই দাবি বাস্তবসম্মত নয়, গ্রহণযোগ্যও নয়।উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র রোডং সিনমুন -এ বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে ওয়াশিংটন উত্তর কোরিয়াকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগের যে শর্ত দিয়েছে তা ‘একেবারেই অগ্রহণযোগ্য’। ‘পারমাণবিক শক্তিধর দেশগুলোর’ মধ্যেই আলোচনা হতে হবে।প্রায় এক মাস ধরে কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়া, ওয়াশিংটন ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা চলার পর আলোচনার বসার প্রসঙ্গ উঠেছে। চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, উত্তর কোরিয়াকে অবশ্যই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। রয়টার্স, এএফপি।