পারমাণবিক হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ভারতীয় মুজাহিদিনের (আইএম) প্রধান নেতা আহমদ জারার সিদ্দিবাপ্পা ওরফে ইয়াসিন ভাটকাল বলেছেন, তিনি সুরাটে পারমাণবিক বোমা হামলার পরিকল্পনা করেছিলেন। সম্প্রতি নিরাপত্তা-সংশ্লিষ্ট বাহিনীর জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য দেন বলে দাবি করা হয়েছে। গত ২৭ আগস্ট নেপালের পোখরায় গ্রেপ্তার হন ইয়াসিন। সূত্র বলছে, তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ইয়াসিন বলেন, একটি ছোট আকারের পারমাণবিক বোমার ব্যবস্থা করা যায় কি না, তা জানতে চেয়ে তিনি তাঁর সংগঠনের পাকিস্তানভিত্তিক নেতা রিয়াজ ভাটকালকে ফোন করেছিলেন। জবাবে রিয়াজ বলেন, পাকিস্তানে যেকোনো কিছুই সম্ভব। টাইমস অব ইন্ডিয়া।