পার্ক ত্যাগের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সিটি হল পার্ক আগামীকাল সোমবার দুপুরের মধ্যে খালি করে দিতে পুঁজিবাদবিরোধী আন্দোলনকারীদের নির্দেশ দিয়েছেন শহরের মেয়র অ্যান্টোনিও ভিল্লারাইগোসা। ওই স্থানে প্রায় ৪৮৫টি তাঁবু ফেলে গত অক্টোবর থেকেই অবস্থান করে আসছে আন্দোলনকারীরা।গত শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে মেয়র ভিল্লারাইগোসা বলেন, ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনে উজ্জীবিত হয়ে নামা ‘লস অ্যাঞ্জেলেস দখল করো’ আন্দোলন দেশের ক্রমবর্ধমান বৈষম্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। তিনি আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, সবার জন্য যথাযথ অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ সামনের দিকে নেওয়ার চেষ্টা করছেন বলে জানান।মেয়র আরও বলেন, ‘সরকারি স্থাপনা, এমনকি পুরো লস অ্যাঞ্জেলেসে প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকারের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। সে ক্ষেত্রে সিটি হল পার্কে অনেক দিন ধরে শিবির গড়ে ওঠায় তা জনগণের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব শিবিরে অবস্থানকারী ব্যক্তিদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিধান নিশ্চিত করাও লস অ্যাঞ্জেলেসের পক্ষে সম্ভব নয়।’ এএফপি ও বিবিসি।